পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৫ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮৪ ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:১৫ পিএম

শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ৮৪ ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে উপজেলা প্রশাসনের সামনের মাঠে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আলবেরুনী।

এছাড়াও পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন শাহরিয়ার রাফিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।