পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও ২ জনের নাম প্রকাশ • শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
লিঙ্ক কপি হয়েছে!

টেকনাফ প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা অনুষ্ঠিত

মোঃ হাসিব পেসকার
মোঃ হাসিব পেসকার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিন উপলক্ষে টেকনাফ প্রেসক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে এক আনন্দঘন ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ে অংশ নেন।

আড্ডায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সামাজিক উন্নয়ন এবং টেকনাফের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপস্থিত সাংবাদিকরা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি এ ধরনের মিলনমেলা সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে এবং পেশাগত কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে সকলের জন্য শুভকামনা জানানো হয়।