পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামের ফুলবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো: আতিকুর রহমান
মো: আতিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৫:২৬ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৩ জুন) রাতে উপজেলার ফুলবাড়ী (নীলকমল) ছড়ার পাড় থেকে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

নিহত মুনতাহা জান্নাত কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি (০৮ নং ওয়ার্ড) গ্রামের আব্দুল মতিন ও মিম বেগম দম্পতির কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অদ্য ৩ জুন শিশু মুনতাহা জান্নাত তার পিতা-মাতার সাথে একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী (০৬ নং ওয়ার্ড) গ্রামে নানার বাড়ি গফুর মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সেখানে অবস্থানকালীন একপর্যায়ে পরিবারের লোকজনের চোখের আড়ালে শিশুটি চলে যায়।

পরবর্তীতে পরিবারের লোকজন তাকে আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজি শেষে রাত ৮টার সময় ফুলবাড়ী(নীলকমল) ছড়ার পাড় থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার কাজ শেষে শিশুটির মরদেহ দাফন-কাফনের জন্য তার আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করেছে।

ঘটনায় এলাকায় ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।