পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

তীরে ফিরে এলো ঘোড়া, ফিরল না মালিক জুলহাস

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৯:২১ পিএম

জামালপুরের মাদারগঞ্জে নদীতে ঘোড়াকে গোসল করাতে গিয়ে জুলহাস মন্ডল (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার ঝাড়কাটা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস মন্ডল আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মৃত আনার মন্ডলের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তিনি বাড়ির পূর্ব পাশে ঝাড়কাটা নদীতে ঘোড়াকে গোসল করাতে যান। এ সময় তার ৬ বছর বয়সী ছেলে রাহাত নদীর তীরে ছিল। ঘোড়াকে গোসল করানোর একপর্যায়ে জুলহাস নদীতে ডুব দেন। কিছুক্ষণ পর ঘোড়াটি তীরে উঠে এলেও জুলহাস আর ভেসে ওঠেননি।

বিষয়টি দেখে ছেলে রাহাত দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নদী থেকে জুলহাসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা সুমন জানান, প্রতিদিনের মতোই তার চাচা ঘোড়াকে গোসল করাতে নদীতে গিয়েছিলেন। কিন্তু এদিন তিনি আর জীবিত ফিরে আসেননি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামগঞ্জ-কালিবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমানসহ পুলিশের একটি দল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।