পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

অসুস্থ আবুল কালামের চিকিৎসায় আর্থিক সহায়তা দিল প্রবাসী তরুণ সেবা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১২:১৩ পিএম
প্রবাসী তরুণ সেবা ফাউন্ডেশন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৭নং মসূয়া ইউনিয়নের চরআলগী গ্রামের অসুস্থ আবুল কালামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে মানবসেবামূলক সংগঠন প্রবাসী তরুণ সেবা ফাউন্ডেশন।

গত ৫ জুন (শুক্রবার) সংগঠনটির উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালামের একটি হাত অবশ হয়ে রয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে তিনি প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে চরআলগী গ্রামের তরুণ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী তরুণ সেবা ফাউন্ডেশন তার পাশে দাঁড়ায়।

সহায়তা প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলিম, শুয়াইব, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, গ্রামের গরিব, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রবাসী তরুণ সেবা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিশেষ করে অর্থাভাবে চিকিৎসা ও ওষুধ থেকে বঞ্চিত মানুষের সহায়তায় তারা নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”