পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৬:২২ পিএম

ডেঙ্গু মশার বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং লার্ভিসাইড স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। একই সঙ্গে সম্ভাব্য মশার প্রজননস্থলগুলোতে লার্ভিসাইড স্প্রে করা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।