পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

বাগেরহাটে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৭ জুন ২০২৬, ১০:৪৮ এএম

বাগেরহাটে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে জেলার মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে। হৃদয় তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

স্থানীয়রা জানান, লিমন মোল্লা রাত ১২টার দিকে নিজ ঘরেই ছিলেন। মোবাইলে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার বাড়িতে তিনি একাই ছিলেন। ব্যক্তিগত জীবনে নিহত লিমন বিবাহিত ছিলেন ও এক কন্যা সন্তানের জনক তিনি।

লিমনের বাবা সিরাজ মোল্লা বলেন, আত্মহত্যার আগে ঢাকায় অবস্থান করা স্ত্রী উর্মির সাথে কথা হয়েছে লিমনের। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও নানা মানসিক চাপের মধ্যে ছিল সে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।