পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ পেশাদার মাদক কারবারি আটক

মোঃ শাহীনুল হক
মোঃ শাহীনুল হক , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৭:৩১ এএম
মাদক বিরোধী অভিযান

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হোসেন আলী (৫৬) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ। এর আগে, সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হোসেন আলী ঢাকা জেলার ধামরাই থানার তেতুলিয়া উত্তরপাড়া এলাকার আসরব আলীর ছেলে। তিনি আশুলিয়ার নলাম টানপাড়া এলাকার শামসুদ্দিনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হোসেন আলী নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ জানান, আটক হোসেন আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।