পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৪:২৬ পিএম

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী মালাকোচা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে ৩৯ বিজিবির  কর্ণজোড়া বিওপির সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কর্ণজোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।