মাদারগঞ্জে ১৮০ দিন মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির জমকালো উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রী’র উদ্যোগ “৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি” জামালপুরের মাদারগঞ্জে উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ১৮০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। আয়োজনে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, ওসি স্নেহাশিস রায়, উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর সভাপতি আব্দুল গফুর, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, বিআরডিবি কর্মকর্তা রহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা মঞ্জরুল ইসলাম তরফদার, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তর প্রতিনিধি মনজুরুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইউপি সচিববৃন্দ, সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশসহ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা চত্বর সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।
