পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মো. আব্দুল আরিফুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৪ জুন) রাতে উপজেলার খামারিয়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করা হয়। সোমবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলমের দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় তার দেহ তল্লাশি করে হেরোইন পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম খামারিয়াপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।