পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুরের পাহাড়ে জন্ম নেওয়া ভাইরাল আগর বাগানে প্রবেশ নিষেধ

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১০:৫০ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ছোট গজনীতে ভাইরাল ‘জাপান খ্যাত’ আগর বাগানে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বন বিভাগের রাংটিয়া রেঞ্জ। পরবর্তী কোন নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে বন বিভাগ থেকে।

কিছুদিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠা সেই আগর বাগানে পর্যটকদের ঢল নেমেছিল। প্রতিদিন শত শত প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীর অবাধ পদচারণায় সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।

বন বিভাগের মতে, এই অনিয়ন্ত্রিত পর্যটন বন্যপ্রাণীদের নিরাপত্তা, গাছপালা ও সামগ্রিক ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর হয়ে উঠছিল।
প্রায় ৯০ হেক্টরজুড়ে বিস্তৃত এই আগর বাগান সংরক্ষিত বনাঞ্চলের অংশ। বন আইন অনুসারে এখানে সাধারণ জনগণের অবাধ প্রবেশ আগে থেকেই নিয়ন্ত্রিত ছিল।

ঘন সবুজ পাহাড়ি পথ, সারি সারি আগর গাছ আর শান্ত পরিবেশের জন্য এই স্থানটি ‘মিনি জাপান’ নামে খ্যাতি লাভ করেছিল। অনেক দর্শনার্থী মন্তব্য করতেন, “পাসপোর্ট ছাড়াই জাপান ভ্রমণের অনুভূতি” পাওয়া যায় এখানে। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে এই সৌন্দর্য এখন সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় এই সিন্ধান্ত নিতে হয়েছে বন বিভাগকে।