পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

৫০ লাখ টাকার রাস্তা নির্মাণের পরই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর

মোঃ ফারুক হোসেন
মোঃ ফারুক হোসেন , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১২:৫৭ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ইট সোলিং রাস্তা অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোখলেছার রহমান মাস্টার ও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সাজেদা বানুর বাড়ির পূর্ব দিক থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুনের বাড়ি হয়ে তামজিদুলের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত ৯.৫০ মিটার প্রশস্ত এ রাস্তা নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে ভাঙন, ইট সরে যাওয়া এবং দেবে যাওয়ার ঘটনা দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় এখন সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তার একাধিক স্থানে ইট উঠে গেছে এবং অনেক অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, উন্নয়নের নামে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার হয়নি। তারা প্রকল্পের কাজের মান তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় মানসম্মতভাবে রাস্তা নির্মাণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার যদি অল্প সময়ের মধ্যেই এমন অবস্থা হয়, তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। কাজের মান যাচাই করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার রহমান শাকিল বলেন, “রাস্তার কাজ পরিদর্শনের সময় আমার কাছে ভালো মনে হয়েছে। তবে অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি পুনরায় পরিদর্শন করব।”

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে।