পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

মোড়েলগঞ্জে নকল ডার্বি সিগারেটের কারখানায় অভিযান, ১১ লাখ ৪৪ হাজার টাকার মালামাল জব্দ

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

বাগেরহাটের মোড়েলগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নকল ডার্বি সিগারেট তৈরির একটি অবৈধ কারখানা থেকে প্রায় ১১ লাখ ৪৪ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মোড়েলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে রতন খানের বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি টিনশেড দোচালা পাকা গোয়ালঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (BAT) নকল ডার্বি সিগারেট বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৪৪ হাজার টাকা।

এ ঘটনায় কাজী মরতুজা রেজার দায়ের করা এজাহারের ভিত্তিতে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মোড়েলগঞ্জ থানার মামলা নং-২৬, তারিখ ১৪ জুন ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, নকল ও অবৈধ পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।