পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে সৌহার্দ্যপূণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী বিনির্মাণে আলোচনা করা হয়।

সাক্ষাতের শুরুতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক। পরবর্তীতে মতবিনিময় শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক। সাক্ষাৎকালে রাসিকের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সফরসঙ্গী পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান এবং পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।