পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

প্রেমিকের বাড়িতে যাওয়ার আগে বিষপান, নালিতাবাড়ীতে স্কুলছাত্রীর মৃত্যু

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অগোচরে বিষপান করার পর তিনি প্রেমিকের বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কিল্লাপাড়া গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে সুজন (২৬)-এর সঙ্গে দীপার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে দীপা পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে সুজনের বাড়িতে যান। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি টের পেয়ে সুজন তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।