পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

ভ্যান হারিয়ে বিপাকে শ্রমিক, পাশে দাঁড়ালো রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন

মোঃ ফারুক হোসেন
মোঃ ফারুক হোসেন , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে জীবিকার একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে আর্থিক সংকটে পড়া ভ্যানচালক জিলানী বিল্লাহর পাশে দাঁড়িয়েছে দেবীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (দিনাজ-৬৪)।

রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার দেবীডোবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজারে ইউনিয়নের পক্ষ থেকে তাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, গত ২১ মে রাতে লক্ষ্মীরহাট বাজার এলাকা থেকে জিলানী বিল্লাহর জীবিকার একমাত্র অবলম্বন ‘মিথিলা’ নামের ভ্যানটি চুরি হয়ে যায়। ভ্যান হারানোর ফলে তিনি চরম আর্থিক সংকটে পড়েন এবং পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন।

এ অবস্থায় তার দুর্দশার কথা জানতে পেরে দেবীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন আর্থিক সহায়তার উদ্যোগ নেয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ বেলাল হোসেন। তিনি অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকা সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের প্রশংসা করেন।