পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, দুই ব্যাবসায়ীকে জরিমানা

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় প্রান্তিক কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দেয়ায় দুই ধান ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ( ১৭জুন) বিকালে ভায়াডাঙ্গা বাজার-এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিস্ মনিষা আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রান্তিক কৃষদের কাছ থেকে ধান ক্রয় করছেন বাজারের ব্যাবায়ীরা।

দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ধানের ওজনে ৪০ কেজিতে ১মন না ধরে ৪২ কেজিতে ১মন নিয়ে ধানের দাম পরিশোধ করছেন ব্যাবসায়ীরা। প্রান্তিক কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ভায়াডাঙ্গা ধানের বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে বাজারের দুইজন ধান ব্যাবসায়ী ন‌বিউল্লাহ(৩৮) ও খসরু(৫৫) কে ৩ হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনীষা আহমেদ বলেন, ধান ব্যাবসায়ীরা কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই ধানের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেইসাথে অন্যদেরকেও সর্তক করে এবং বাজারের ইজারাদারকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নির্দেশনা দেয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।