পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার।

মোঃ শাহীনুল হক
মোঃ শাহীনুল হক , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০২:৫৫ পিএম

ঢাকার আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে গত ১৭ ও ১৮ জুন আশুলিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানগুলো পরিচালিত হয় জামগড়া ভূইয়াপাড়া, তাজপুর, কাইচাবাড়ি, ভাদাইল ইপিজেড মডেল টাউন, পূর্ব নরসিংহপুর, চারাবাগ এবং জামগড়া চৌরাস্তা এলাকায়। অভিযানে ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় পৃথক সাতটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি কিংবা অপরাধীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়া থানা পুলিশের জোরালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।