পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

​মাদারগঞ্জে স্বদেশ সমবায়ের নগদ টাকা নেই, গ্রাহকের পাওনা শোধ হলো জমির দলিলে!

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১১:০৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের এক গ্রাহকের আমানতের টাকার পরিবর্তে জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে।

​আজ (১৮ জুন) এক বিশেষ সিদ্ধান্তের প্রেক্ষিতে সমিতির চেয়ারম্যান আনিসুর রহমান ভুক্তভোগী গ্রাহকের হাতে বাণিকুঞ্জ মৌজার ১০.২৫ শতাংশ জমির এই দলিল তুলে দেন।

​জানা যায়, স্বদেশ সমবায় সমিতির গ্রাহকগণ দীর্ঘদিন ধরে তাদের জমা রাখা আমানতের টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন। গ্রাহকদের এই টাকা উদ্ধারের লক্ষ্যে গঠিত ‘আমানত টাকা উদ্ধার সহায়ক কমিটি’র নিরলস প্রচেষ্টায় এই সমঝোতা সম্পন্ন হয়। নগদ টাকা পরিশোধের পরিবর্তে সমিতির সম্পদ থেকে সমমূল্যের জমি হস্তান্তরের মাধ্যমে গ্রাহকের পাওনা পরিশোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​দলিল হস্তান্তরকালে ‘আমানত টাকা উদ্ধার সহায়ক কমিটি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমিতির সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

​উপস্থিত প্রতিনিধিরা জানান, আমানতকারীদের টাকা আদায়ে কমিটি কাজ করে যাচ্ছে এবং পর্যায়ক্রমে অন্যান্য গ্রাহকদের পাওনা ও আমানতের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্বদেশ সমবায় সমিতির চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, সামনের দিনগুলোতে পর্যায়ক্রমে সকলের টাকা পরিশোধ করা হবে।