পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

ডিবির অভিযানে পলাতক আসামিসহ তিন মাদক কারবারি আটক

মোঃ শাহীনুল হক
মোঃ শাহীনুল হক , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১১:৪৩ পিএম

ঢাকার সাভারে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং একটি মাদক মামলার পলাতক আসামিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল রাত ৯টা ৩৫ মিনিটে আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার মাদক কারবারি মো. ইউনুস আলী (৩৫) ও মো. সাকিব (২৬) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে ডিবির একটি দল রাত ১০টার দিকে আমিনবাজার এলাকা থেকে নিয়মিত মামলার পলাতক আসামি মনিয়া আক্তার মন্টি (৩০) কে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।