পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

শেরপুরের শ্রীবরদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এর আওতায় হাইব্রিড মরিচ, রোপা আমন ধান ও বৃক্ষ রোপন কর্মসূচী উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১ হাজার ৫ শত ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ৫ শত জনের মাঝে প্রত্যেককে ৫ টি করে চারা, ৩০ কেজি করে জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়। এছাড়া ৮০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কৃষকদের পক্ষে কথা বলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ,থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্মসচিব আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মী।