পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২২ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা মদের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের রয়্যাল গ্রিন হুইস্কি, স্টার্লিং রিজার্ভ, রয়্যাল স্ট্যাগ, আইস ভদকা ও ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের মোট ৫৮ বোতল মদ রয়েছে।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৮৭ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।