পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
শিরোনাম
নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গাঁজা পারভীন গ্রেপ্তার। শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মাদারগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক গাজীপুরে এআই বেস আইটি পার্ক ও অ্যাগ্রো প্রকল্পে বাধার অভিযোগ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড পেল তামীরুল মিল্লাত টঙ্গী বালিকা ক্যাম্পাসের ৬ ছাত্রী ‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে হামিদ আযাদ
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

শেরপুর জেলার শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকালে ব্র্যাক শিক্ষা কর্মসূচি শ্রীবরদী’র সহযোগিতায় তাতিহাটি আইডিয়াল স্কুলে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাতিহাটি আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। ব্র্যাক শিক্ষা কমিটির শ্রীবরদী উপজেলা শাখা ব্যবস্থাপক মো. আব্দুল মোত্তালিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাইক্রোফিন্যান্স সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন, আলট্রাপুর গ্রেজুয়েশন কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. মাহফুজ প্রমুখ।

এসময় তাতিহাটি আইডিয়াল স্কুলের শিক্ষাক-শিক্ষার্থী, বিভিন্ন ব্র্যাক স্কুলের শিক্ষার্থী সহ প্রাক প্রাইমারী কমিটির সংগঠক রিদুয়ানুল হক, ব্রিজ স্কুল কর্মসূচির সংগঠক মারুফা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্র্যাকের উদ্যোগে শ্রীবরদীতে ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪০০টি ও বিভিন্ন ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার ৭২টি ফলদ, বনজ এবং ঔষুধি গাছের চারা বিতরণ করা হবে।