পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ত করতে যুব রেড ক্রিসেন্টের সদস্য সংগ্রহ • রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব • বিশ্ব শিক্ষক দিবস আজ • সোশ্যাল মিডিয়ার বিচারালয়: সুবিচার নাকি উন্মত্ত জনতার উল্লাস? • চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীর সীমান্তে ৮ লাখ ৪৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮আগষ্ট) ভোরে চান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।