পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ এএম

মিশরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম। তিনি ২০২২ সালে মাদরাসাটি থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫.০০ অর্জন করেন।

মেহেদী হাসান সায়েমের বাড়ি ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভালুকা এলাকায়। তাঁর পিতার নাম মো. বকর সিদ্দিক এবং মাতার নাম হাসিনা বেগম। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের আলিম পরীক্ষায় তিনি সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হন।

আলিম পাসের পর তিনি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ফাজিল শ্রেণিতে অধ্যয়ন করেন। গত বছর ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন তিনি। পরে ফাজিল তৃতীয় বর্ষে রেজিস্ট্রেশন চলাকালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মিশরে পাড়ি জমান।

ছেলের এমন অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর বাবা মো. বকর সিদ্দিক। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বে কারিম আমার সন্তানকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন—এটাই আমার প্রত্যাশা।”

মেহেদী হাসান সায়েমের এ অর্জনে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর উচ্চশিক্ষার এ যাত্রা সফল হোক এবং অর্জিত জ্ঞান দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণে কাজে লাগুক—এমন প্রত্যাশা তাঁর পরিবারের।