পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি
লিঙ্ক কপি হয়েছে!

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

মুহিবুল হাসান রাফি
মুহিবুল হাসান রাফি , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

পথশিশু দিবস উপলক্ষে চট্টগ্রামে ১০০ পথশিশুর মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্ট। একই অনুষ্ঠানে শিশুদের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

২ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল। অক্টোবর সার্ভিস চেয়ারপারসন লায়ন তমাল কান্তি বড়ুয়া ও ক্লাব সেক্রেটারি লায়ন ঝুমি বড়ুয়া মুন্না অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪-এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দর শৈশব নিশ্চিত করা জরুরি।’ নগর ফুলের শিশুদের প্রয়োজন হলে বিনামূল্যে চোখের চিকিৎসা ও অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এমজেএফ। অনুষ্ঠানে লায়ন্স ও লিও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ক্লাব সদস্য এবং নগর ফুলের সিআরবি শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাব ফাউন্ডার ও সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ। স্বাগত বক্তব্য দেন জোন চেয়ারপারসন ও লিও অ্যাডভাইজার ধনঞ্জয় বড়ুয়া রুবেল।