পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি • বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি
লিঙ্ক কপি হয়েছে!

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ এএম

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর কাদেরিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর নেতৃত্বে আয়োজিত মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন এবং আবার দেশে ফেরার স্বপ্ন দেখছেন। কিছু বিপথগামী সন্ত্রাসীও তাঁকে দেশে ফেরানোর স্বপ্ন দেখছে, যা বোকামি ছাড়া কিছু নয়। আমরা চাই, তিনি দেশে আসুন। তবে গণহত্যার অভিযোগে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে এনসিপি ও জামায়াত-শিবির আঁতাত করে বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। গণহত্যাকারী ও স্বৈরাচারী শক্তির সঙ্গে আঁতাত করে বিএনপির কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ দেশের মানুষ তাদের রাজনীতি করার সুযোগ দেবে না।

সালমান মুক্তাদিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত মোবাইলসহ বিভিন্ন ডিভাইস তদন্তের আওতায় আনা সময়ের দাবি। কার ইশারায় এবং কাকে খুশি করতে তিনি বারবার বিএনপিকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করছেন, তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ধরনের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

টঙ্গীতে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল কঠোরভাবে তা মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের রেখে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

সমাবেশে ছাত্রদল নেতা দিপু দেওয়ান, সৈকত বেপারীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।