পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

সাব্বির হোসাইন প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুরা থানা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। কিশোর, শিক্ষার্থী ও স্থানীয় আমজনতার উচ্ছ্বসিত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণজুড়ে এক বর্ণিল আবহের সৃষ্টি হয়।

ছাত্রশিবির গাজীপুরা থানার সভাপতি আরাত হুসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুর্তাজা হাসান ফুয়াদ। অনুষ্ঠানটির শুভ সূচনা করেন ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলাইমান হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মুর্তাজা হাসান ফুয়াদ বলেন, “জুলাই সংগ্রামের বীর শহীদদের অবদানকে নতুন প্রজন্মের হৃদয়ে জাগরূক রাখতে এবং যুবসমাজকে অপসংস্কৃতি ও মাদক থেকে দূরে সরাতে শরীরচর্চা ও খেলাধুলার ভূমিকা অপরিহার্য। ছাত্র সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উদ্বোধনী বক্তব্যে সুলাইমান হোসাইন উল্লেখ করেন, তারুণ্যের শক্তিকে সঠিক পথে চালিত করতে এবং একতাবদ্ধ সমাজ গঠনে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই।

মাঠের লড়াই শেষে আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের শ্রেষ্ঠ দল ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। ব্যতিক্রমী ও সুশৃঙ্খল এ আয়োজনের জন্য এলাকাবাসী আয়োজকদের প্রশংসা করেন।