জনগণের পাশে কাউন্সিলর প্রার্থী আল মনসুর টুটুল
গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার পর থেকেই এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন আল মনসুর টুটুল। তিনি ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে হামলা-মামলার শিকার হয়েছেন আল মনসুর টুটুল। তবে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াননি। বরং জুলাই বিপ্লবের পর থেকে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর তার জনসম্পৃক্ততা আরও বেড়েছে বলে জানান এলাকাবাসী। ভাঙা সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া, বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণসহ এলাকার নানা নাগরিক সমস্যা সমাধানে তিনি কাজ করছেন।
স্থানীয়দের ভাষ্য, কোনো সমস্যা সামনে এলে আল মনসুর টুটুল নিজে সেখানে গিয়ে পরিস্থিতি দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেন। এতে সাধারণ মানুষের মধ্যেও তার প্রতি আস্থা তৈরি হয়েছে।
আল মনসুর টুটুল বলেন, ‘আমি রাজনীতি করি মানুষের জন্য। ৪৬ নম্বর ওয়ার্ডের মানুষ আমার আপনজন। তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করাই আমার মূল লক্ষ্য। অতীতে আমি হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি চাই এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় থাকুক।’
তিনি আরও বলেন, ‘কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি। ভাঙা সড়ক, ময়লার ভাগাড়সহ যেসব সমস্যা নাগরিকদের দুর্ভোগে ফেলছে, সেগুলো সমাধানে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাব। নির্বাচিত হতে পারলে ৪৬ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।’
স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে আল মনসুর টুটুল এলাকার মানুষের জন্য আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
