পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শিরোনাম
গাজীপুরের গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন সুলতান সালাউদ্দিন টুকু মাদারগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর সেচপাম্প থেকে কিশোরীর মরদেহ উদ্ধার তৃণমূল থেকে ফুটবল প্রতিভা খুঁজতে শ্রীবরদীর ভেলুয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ম্যাচ মধ্যরাতে অচেতন তরুণীকে নিয়ে মোটরসাইকেলে দুই তরুণ, যা জানা গেলো মাদারগঞ্জে হলি চাইল্ড একাডেমির ক্রীড়া উৎসব: ট্রাইবেকারে ২-০ গোলে জয়ী চতুর্থ শ্রেণি বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া উৎসব: পুরস্কার পেলো ৫৮৯৫ শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ৩ দিনব্যাপী কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর সেচপাম্প থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৪ এএম

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর রুপসী আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ একটি মোটরচালিত সেচপাম্প ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুপসী আক্তার ওই এলাকার ছাইরউদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক কৃষক জমিতে সার বুনতে গিয়ে আব্দুল হান্নানের মোটরচালিত সেচপাম্প ঘরের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রুপসী আক্তারের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘সকালে জানতে পারি সেচপাম্প ঘরের ভেতর এক নারীর মরদেহ পড়ে আছে। কয়েকজনের সঙ্গে সেখানে গিয়ে দেখি মরদেহটি পড়ে রয়েছে। পরে কয়েকজন তাকে রুপসী হিসেবে শনাক্ত করেন। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

নিহতের বাবা ছাইরউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রুপসী বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

তিনি বলেন, ‘ভেবেছিলাম রাগ করে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে, পরে ফিরে আসবে। সকালে জানতে পারি সেচপাম্প ঘরে আমার মেয়ের মরদেহ পড়ে আছে। খবরটি শোনার পর আমার পায়ের নিচে মাটি সরে গেছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা, মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়সহ পুলিশের একটি দল।

মাদারগঞ্জ সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার একটি মোটরচালিত সেচপাম্প ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।