পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীর বই ও শ্রেণিকক্ষের পাখা কিনে দিলেন আইনজীবী আবুল কালাম আজাদ মাদারগঞ্জে নিজ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ মরেও অমর লিটন দাশ: মৃত্যুর পরও যাঁর শরীর হবে চিকিৎসাবিজ্ঞানের পাঠশালা মোহনগঞ্জে গরু পেঁপে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ: পানিবন্দির শঙ্কা!
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে নিজ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় নিজ ঘর থেকে সজিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

সজিব বালিজুড়ী বাজারের ফল ব্যবসায়ী ভুট্টুর বড় ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে স্বজনরা তাকে নিজ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে বিয়ের জন্য পার্শ্ববর্তী ভেড়ামারা এলাকায় পাত্রী দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সজিব। এরপর থেকে তার আচরণে পরিবর্তন দেখা দেয়। মাঝেমধ্যে পরিচিত লোকজনকেও চিনতে পারতেন না বলে পরিবারের সদস্যরা জানান।

সজিবের চাচা আলমগীর হোসাইন বলেন, “দুর্ঘটনার পর থেকেই সজিবের মাথায় সমস্যা দেখা দেয়। প্রায় দুই বছর ধরে সে এ সমস্যায় ভুগছিল। মাঝেমধ্যে এলাকার পরিচিত লোকজনকেও চিনতে পারত না। আজ হঠাৎ তার মৃত্যুর খবর পাই।”

সজিবের জেঠু জাহিনুর বলেন, “সজিব আমার ভাতিজা। সে ভালো ছাত্র ছিল। বালিজুড়ী বাজারে আমাদের একটি ফলের দোকানও রয়েছে। প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই তার আচরণে পরিবর্তন দেখা দেয়। তার এমন মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, “এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।”