পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান • এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর, আবেদন করবেন যেভাবে • আলিমের ফলাফলে মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত টঙ্গী • টঙ্গীর এরশাদ নগর এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতাকে জড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগ • চা শ্রমিক নেতা দুলাল বাউরীর মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক • সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী গুরুতর আহত, ছয় দফা দাবিতে সড়ক অবরোধ • জিপিএ ফাইভ পেয়েছে বন্ধু, বিশ্বাস হয়নি আরেক বন্ধুর; গোপনে পুনঃনিরীক্ষণের আবেদন, ফল এলো ‘ফেল’ • প্যারিস খাল বাঁচাতে তরুণদের তিন দিনের অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

টঙ্গীর এরশাদ নগর এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতাকে জড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও মঞ্জুর হোসেনকে জড়িয়ে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর ৬ নম্বর ব্লকের বাসিন্দা রুছতম মিয়ার ছেলে মো. জুম্মন ও ৫ নম্বর ব্লকের বাসিন্দা মোহাম্মদ রিফাতের মধ্যে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সুইচগিয়ারসহ ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করার অভিযোগ ওঠে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, জুম্মনের বিরুদ্ধে ছিনতাইসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অপরদিকে, রিফাতের বিরুদ্ধে ২০২৫ সালে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি বা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও মঞ্জুর হোসেনকে জড়িয়ে একটি মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। মন্জুর হোসেন জানান, জুম্মন গং এবং রিফাত গংদের মাঝে সংঘর্ষ হয়েছে এসম্পর্কে আমি কিছুই জানি না। ঘটনার সময় আমি গাজীপুরায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা দীর্ঘদিন অসুস্থতায় তিনি হসপিটালে আছে। অথচ আমাদেরকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করতেছে এটা নিন্দনীয়। আমরা এসব ঘটনার সাথে কিছুতেই সম্পৃক্ত নয়। প্রয়োজনে সকল সিসিটিভি চেক করে দেখতে পারে প্রশাসন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।