পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

বাবুগঞ্জে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০১:৩৯ এএম
বাবুগঞ্জে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।

বাবুগঞ্জ( বরিশাল ) প্রতিনিধিঃ  বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ইটের রাস্তা পাকা করনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ দুপুর ১২.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেে এ মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের খেয়া ঘাট ব্রিজ থেকে মুশুরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পর্যন্ত ইটের রাস্তাটি দীর্ঘ দিন যাবত অহেলিত হয়ে পড়ে আছে। এলাকাবাসি উক্ত ০৪ কিলোমিটার ইটের রাস্তা পাকা করনোর দাবিতে এ মানববন্ধন ও স্বারকলিপি প্রদানের আয়োজন করে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবপাশা ১, ২, ও ৩ নং (সংরক্ষিত)  আসনের ইউপি সদস্য মোসাঃ রেখা বেগম।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাকির তালুকদার, মোঃ পলাশ হাওলাদার, মোঃ মান্নান হাওলাদার, মোঃ কবির খান, মোঃ রিয়াজ হোসেন , মোঃ ফরিদ মাঝি, মোঃ সবুজ ফরাজী, মোঃ এনায়েত খান, মোঃ জামাল খান, মোঃ সুমন হাওলাদার, মোঃ মামুন, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ এরশাদ ইমাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, মাধবপাশা ইউনিয়নের খেয়া ঘাট ব্রিজ থেকে মুশুরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত ‌ ‌বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যায় ‌ চলাচল করতে পারেনা। জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত পাকা সড়ক নির্মানের দাবি জানান তারা।