ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক!

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে চার সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।

আটককৃতরা হলেন:

  • স্বাধীন হাসান (২৫), পিতা: আব্দুস সালাম, কুরগাঁও, আশুলিয়া

  • রুবেল খান (২৬), পিতা: মৃত আব্বাস খান, ধল্লা উত্তরপাড়া, সিংগাইর, মানিকগঞ্জ

  • শহিদুল ইসলাম (২৫), পিতা: শুকুর আলী, লতিফপুর পশ্চিমপাড়া, কাশিমপুর, গাজীপুর

  • সৌরভ হোসেন (২০), পিতা: হাফিজ উদ্দিন, একই এলাকা, কাশিমপুর

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর মোড়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জালাল উদ্দিন বলেন, “আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।