ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রামগঞ্জে প্রেমিকাকে বিয়ে করায় ধর্ষন মামলায় প্রেমিক জেল হাজতে!

মোহাম্মদ মারুফ
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ফাতেমাতুল জোহরা রাইছা (১৬) নামের ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে বিয়ে করার অপরাধে নাঈম হোসাইন প্রকাশ পিয়াল (২৩) নামের এক যুবককে ধর্ষন মামলায় গ্রেপ্তার করে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হাজতে প্রেরন করেছে রামগঞ্জ থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার চনিন্ডপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর (হাসেম ডাঃ বাড়ির) মোঃ ছলেমানের মেয়ে ফাতেমাতুল জোহরা রাইছার সাথে একই গ্রামের কাইয়ার বাড়ির মৃত আবুল খায়ের প্রকাশ লেদার ছেলে নাঈম হোসেনের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। যার সূত্রধরে গত ৯ সেপ্টেম্বর প্রেমিক পিয়াল রাইছাকে নিয়ে পালিয়ে স্থানীয় কাজির মাধ্যমে প্রাপ্ত বয়স দেখিয়ে বিয়ে করে।

সৃষ্ট ঘটনায় রাইছার মা আমেনা বেগম ১৩ সেপ্টেম্বর রামগঞ্জ থানায় বাদী হয়ে সাধারন ডায়েরী করেণ। পরে রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর নেতৃত্বে এসআই সাব্বির হোসেন সোনাইমুড়ী থানা পুলিশের সহয়তায় সোনাইমুড়ী কলেজের সামনে থেকে প্রেমিক-প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে আসে।

এতে রাইছার মায়ের রামগঞ্জ থানায় ধর্ষন মামলা নং-১৪, তারিখ-২৫/৯ এর প্রেক্ষিতে প্রেমিক পিয়ালকে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করেণ।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।