ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আপন চাচার ধর্ষণের শিকার ভাতিজী: অন্তঃসত্ত্বা ১৪ বছর বয়সী কিশোরী!

মোঃ রাজিব
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

 রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার রোকনীগঞ্জ এলাকায় চাচার হাতে ধর্ষণের শিকার হয়েছে এক ১৪ বছর বয়সী কিশোরী। দীর্ঘদিন ভয়ে চুপ করে থাকা ওই শিক্ষার্থী বর্তমানে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার পর থেকে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি কিছুদিন আগে তার বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে তার আপন চাচা গুলজার উদ্দিন তাকে বরই দেয়ার প্রলোভনে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ডেকে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দেন।

ভয়ে মেয়েটি বিষয়টি গোপন রাখে। তবে কিছুদিন আগে তার শারীরিক পরিবর্তন দেখে মা জিজ্ঞাসা করলে সে কান্নায় ভেঙে পড়ে এবং ঘটনার বিস্তারিত জানায়। এরপর কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নিশ্চিত করেন, সে ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

ঘটনার পর মেয়েটির বাবা নিজ ভাই গুলজার উদ্দিনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত এখনো পলাতক।

এলাকাবাসী জানান, গুলজার উদ্দিনের নিজ পরিবারেও তিন কন্যা সন্তান রয়েছে এবং তার আচরণ নিয়ে আগেও নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করছেন, তিনি নিজের সন্তানদের সঙ্গেও অনৈতিক আচরণ করে থাকেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।