ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জাতীয় বিতর্ক উৎসবে বিচারক হিসেবে থাকছেন টিমডিসির সৌরভ ও ফাররাজ

সাব্বির হোসাইন
জুলাই ২৭, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান জাতীয় বিতর্ক উৎসব ২০২৫’ এ বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাব (টিমডিসি) এর সাবেক অফিস সম্পাদক ইসলামুল হক সৌরভ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফাররাজ।

চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী শুরু হওয়া এ প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিলো মিল্লাত টঙ্গী ও যাত্রাবাড়ী শাখা থেকে আগত দুটি দলের অসাধারণ বিতর্ক। তাদের যুক্তির ধার ও উপস্থাপনার সাবলীলতা দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে, তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাব (টিএমডিসি) গ্রুপ পর্বে ৪ রাউন্ডের মধ্যে ৩ রাউন্ডে বিজয়ী হয়ে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এই বিজয়ী দলের বিতার্কিক ছিলেন তা’মীরুল মিল্লাত টঙ্গী’র শামসুল আরেফিন, মোহাম্মদ তানজিম এবং সায়েম মোল্লা। তাদের এই গৌরবময় জয় তা’মীরুল মিল্লাত পরিবারকে নিঃসন্দেহে আরও উৎসাহিত করবে।

এ বিতর্ক উৎসবটি দেশব্যাপী বিতার্কিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়েছে। জুলাইয়ের বিপ্লবী চেতনাকে মানুষের কাছে তুলে ধরতে বিভিন্ন প্রতিষ্ঠানের জুলাই শহীদদের ছবি শোভা পায় উৎসবের প্রতিটি কোণায়। যার মধ্যে ছিলো তা’মীরুল মিল্লাত টঙ্গী’র জুলাই বিপ্লবে শহীদ হওয়া নাসির ইসলামের ছবিও।

এই জাতীয় বিতর্ক উৎসবের প্রধান লক্ষ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিনির্ভর মননশীলতার বিকাশ ঘটানো এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। দেশের আনাচে-কানাচে থেকে আসা অসংখ্য প্রতিভাবান বিতার্কিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সৌরভ ও ফাররাজের মতো অভিজ্ঞ বিচারকদের উপস্থিতি এবারের বিতর্ক উৎসবের মানকে আরও উন্নত করেছে। তাদের দীর্ঘদিনের বিতর্ক অভিজ্ঞতা ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া প্রতিযোগীদের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করেছে এবং পুরো বিতর্ককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

আয়োজকরা আশা করছেন, এ বিতর্ক উৎসব বিতার্কিকদের জন্য নিজেদের মেধা ও যুক্তির চর্চার এক অসাধারণ সুযোগ তৈরি করবে, যা ভবিষ্যতে দেশের জন্য আরও অনেক দক্ষ বিতার্কিক তৈরি করতে অনুপ্রাণিত করবে। জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি জানিয়েছে, তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন অব্যাহত রাখবে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।