ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত!

মোঃ মাহিন খান
জুলাই ২০, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চলমান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্র থেকে জানা যায়, আজ রোববার মাদ্রাসার নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিলো। পরিক্ষা চলাকালীন হঠাৎ ভবনের ছাদ থেকে পলেস্তারা ও বিমের অংশ খসেশিক্ষার্থীদের উপর পড়ে।

উক্ত মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান এ সম্পর্কে, “আজ পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়ে ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাশের একটি নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়া হয়। এবং পরবর্তীতে পরীক্ষাটি সেখানেই নেওয়া হয়।”

ছাদ থেকে খসে পড়া পলেস্তারার ছবি। (ছবি: মোঃ মাহিন খান)

ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে।

জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ব্যবহৃত তিন কক্ষবিশিষ্ট একতলা ভবনটি নির্মিত হয় ১৯৯৩-৯৪ অর্থবছরে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদে ফাটল, দুর্বল পিলার এবং নিচের অংশের প্লাস্টার খসে পড়া এখন নিয়মিত ঘটনা।

মাদ্রাসার সুপার মো. আ. মন্নান বলেন, “বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং পাঠদান বন্ধের সুপারিশ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনা আরও বড় কিছু হতে পারত।”

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ এ  ভবনটি অপসারণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, “ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।