ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

টেকনাফে পাহাড়ি ঢালার ভিতর সিএনজি চালক অপহরণ, মুক্তিপণ দাবি

শহিদুল ইসলাম আল জিহাদ
জুলাই ১৮, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোয়াইক্যং ঢালার ভিতরে এক সিএনজি চালককে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে।

জানা গেছে, আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ৬টার দিকে হোয়াইক্যং থেকে শামলাপুর বাজারে যাত্রাকালে ঢালার ভিতরের গহীন পাহাড়ি এলাকায় “প্রকাশ (সোনালী ব্যাংক)” নামক স্থান থেকে একদল অস্ত্রধারী ডাকাত সিএনজি চালককে অপহরণ করে।

অপহৃত ব্যক্তির নাম পাভেল চাকমা (৪০), পিতা চন্দ্র মনি চাকমা। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের মতে, পাভেল চাকমা পেশায় একজন সিএনজি চালক। প্রতিদিনের মতোই তিনি যাত্রী নিয়ে শামলাপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। তবে নির্ধারিত গন্তব্যে না পৌঁছানোয় সন্দেহ দেখা দিলে পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঢালার ভিতর রুটিন ডিউটির সময় পরিত্যক্ত অবস্থায় একটি সিএনজি দেখতে পায়। অনুসন্ধানে জানা যায়, সেটি পাভেল চাকমার ব্যবহৃত গাড়ি।

পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে অপহরণকারীরা পাভেলের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয়, দাবি না মানলে তাকে হত্যা করা হবে।

এ ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে সকাল থেকেই অভিযান শুরু করা হয়।

ইনচার্জ দূর্জয় বিশ্বাস বলেন,আমরা পাভেল চাকমাকে উদ্ধারে অভিযান শুরু করেছি। যতক্ষণ না তাকে উদ্ধার করা যায়, ততক্ষণ এই অভিযান চলবে।

এদিকে এই অপহরণ ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পাভেলকে নিরাপদে উদ্ধার এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।