টেকনাফ প্রতিনিধি : সাপ্তাহিক দাওয়াতি বার উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ঝিলংজা সাংগঠনিক শাখার আওতাধীন কক্সবাজার উত্তরণ মডেল হাইস্কুলে দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সংগঠনের উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন। পাশাপাশি দ্বীনি চেতনা জাগ্রত করা, নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই দাওয়াতি কার্যক্রমে শিক্ষার্থীরা আগ্রহভরে অংশ নেয় এবং অনেকেই সদস্যপদ গ্রহণ করে সংগঠনের সাথে সম্পৃক্ত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

