পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০১:৩০ এএম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের ‘বর্ষসেরা পুরস্কার’ অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) সংগঠনটির শাখা সভাপতি হুমাইরা খানম জেরীন ও সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বর্ষসেরা সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফোরামের সার্বিক অগ্রগতিতে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গঠনমূলক সাহিত্য চর্চায় বিশেষ ভূমিকা রাখায় তরুণ সদস্যদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

এ বছর বিভিন্ন বিভাগে যারা বর্ষসেরা হিসেবে নির্বাচিত হয়েছেন:
  • বর্ষসেরা সংগঠক: তানজিনা আক্তার চৈতি (প্রচার সম্পাদক), রাইহান উদ্দিন (সম্পাদকীয় পর্ষদ সদস্য) এবং উম্মে সালমা (সহ-সাংগঠনিক সম্পাদক)।
  • বর্ষসেরা কলাম লেখক: আমানুর রহমান, আশিক বিন আলম সোহাগ ও মো. মাজহারুল ইসলাম।
  • বর্ষসেরা চিঠি লেখক: সুমনা আক্তার, নাদিরা জাহান প্রীতি ও সাদিয়া জাহান হক।
  • বর্ষসেরা ফিচার লেখক: তৈয়বা খানম।
  • বর্ষসেরা কবি: সাব্বির হাসান নিরব।
  • বর্ষসেরা সদস্য: তানজিলা আক্তার তানু, মিজানুর রহমান এবং মাহজাবীন তাসনীম রুহী।
পুরস্কারপ্রাপ্ত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ফোরামের নেতৃত্ব জানান, লেখকদের হাত ধরেই একটি সুন্দর ও সুগঠিত সমাজ গড়ে ওঠে। এই সম্মাননা তরুণ লেখকদের আগামী দিনের পথচলায় আরও বেশি অনুপ্রেরণা যোগাবে এবং লেখালেখির গতিকে বেগবান করবে বলে তারা আশা প্রকাশ করেন।