পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল • নবীনগরে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১। • টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল • আল আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম • আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ • বিমানবন্দরের বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপি ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে ডিবি! • দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান শাহীন মাঝি
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬৭

আবু কাওসার মাখন
আবু কাওসার মাখন , বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। মোট ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন এবং ৫টি বিদ্যালয়ে কোন শিক্ষার্থী পাস করেনি। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ নির্ধারিত অনলাইন মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের ফলাফলের তুলনায় এবার পাসের হার কিছুটা কম। তবে সার্বিকভাবে ফল প্রকাশকে ঘিরে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগের মতো বড় ধরনের জটলা বা উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি। এর অন্যতম কারণ অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে মুঠোফোন ও অনলাইনের মাধ্যমে নিজ নিজ ফলাফল সংগ্রহ করেছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ প্রকাশ করলেও অনেকে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হয়েছে। ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে আবেদন করতে পারবে।