ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রহমতপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বে এনামুল হক ও নেকবার আলী

নুর হোসেন বেল্লাল
আগস্ট ২৭, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মো. এনামুল হককে সভাপতি ও মো. নেকবার আলী হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

গত ২৬ আগস্ট মাগরিব নামাজের পর বকুলতলা আল কারিম কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবনির্বাচিত কমিটির ঘোষণা দেওয়া হয়।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র শাহা এবং সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আ. করিম হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন সিকদার, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাস্টার, হাসানুজ্জামান খোকন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামীমসহ আরও অনেকে।

কর্মীসভায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং দলকে সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।