পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

স্বপ্ন যাত্রা এম্বুল্যান্স সেবা বন্ধ, কোটি টাকার সম্পদ অচল

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি: ২০২৩ সালে লক্ষ্মীপুরের তৎকালীন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দের উদ্যোগে “একটি গ্রাম–একটি শহর” প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে চালু করা হয়েছিল আধুনিক “স্বপ্ন যাত্রা এম্বুল্যান্স” সেবা।

সেবাটি চালুর সময় জানানো হয়েছিল, গ্রামের সাধারণ মানুষও স্বল্প খরচে আধুনিক অ্যাম্বুল্যান্স সুবিধা পাবেন। শুরুতে এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশা–আকাঙ্ক্ষা তৈরি হলেও অদৃশ্য কারণে অল্প সময়ের মধ্যেই সেবাটি বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা বলছেন, এ সেবা চালুর মাধ্যমে জরুরি চিকিৎসা ব্যবস্থায় গরিব–দুঃখীরা বড় সুবিধা পেতেন। কিন্তু দীর্ঘদিন ধরে এম্বুল্যান্সগুলো অচল অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এতে জনগণের কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।

একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন— “আমাদের করের টাকায় কেন এভাবে অবহেলায় কোটি কোটি টাকার প্রকল্প পচে যাবে? এটা জনগণের সঙ্গে অন্যায়।”

জনগণের দাবি, এ প্রকল্প কেন বন্ধ হলো তার সুস্পষ্ট কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হোক। একইসঙ্গে অবিলম্বে উদ্যোগ নিয়ে পুনরায় সেবা চালুর আহ্বান জানান তারা।