ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে স্কুলে হামলা শিক্ষক-শিক্ষার্থীসহ আহত-১৫

মোহাম্মদ মারুফ
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ডুকে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৫জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সুমন নামের এক বখাটের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সভার (১ নং ওয়ার্ড) উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত সুমন স্থানীয় গনি মিয়া মেস্তুরি বাড়ির ফয়েজ আহম্মেদ এর ছেলে।

আহত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, সুমন হঠাৎ স্কুলের ওয়াশ রুমে প্রবেশ করলে শিক্ষার্থীরা বারণ করে। এতে সুমন ক্ষিপ্ত হয়ে স্কুলের লাইব্রেরীতে এসে গালমন্দ করে। একপর্যায়ে সুমন শিক্ষক সেতারা ফারভিন এবং শিক্ষার্থী রেদোয়ান হাছান রুপম, মোঃ ইয়াছিন,অনুশ্রী রানী দাস,আনাফ শারিয়ার সহ আরো কয়েজন শিক্ষার্থীকে মারধর করে আহত করে।

খবর পেয়ে স্থানীয় যুবদল নেতা রুবেল সহ কয়েকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, সকালে হঠাৎ করে এক যুবক এসে আমাদের শিক্ষার্থীদের উপরে হামরা চালায় পরে আমরা বাঁধা দিতে গেলে আমাদের শিক্ষকদের ও তার হাতে থাকা লাঠি দিয়ে আমাদেরও সবার উপরেও হামলে করে ও বিদ্যালয়ের জানালা ভাংচুর করে এতে ৩ শিক্ষক আহত হয়। আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) রেজাউল হক বলেন, হামালাকারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দ্রুত বিদ্যালয়ের সিমানা প্রাচীর নির্মাণ করে বিদ্যালয়টি নিরাপত্তা জোরদার করার দাবি জানান প্রাক্তন শিক্ষার্থীরা।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।