ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সড়ক দুর্ঘটনায় নিঃশেষ এক পরিবার: মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

RAIHAN UDDIN
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি, রুহিন ইসলাম: সড়ক দুর্ঘটনায় আবারও ঝরে গেল দুটি তাজা প্রাণ, নিঃশেষ হয়ে গেলো একটি পরিবার। সুনামগঞ্জে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মধুরিমা ও তার মা। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছিল মধুরিমা; আজ মা-সহ নিজের প্রাণটাই হারালেন সড়ক দূর্ঘটনার শিকার হয়ে।

হবিগঞ্জে ছিল তাদের পৈত্রিক নিবাস। তবে পারিবারিক বিরোধের কারণে মধুরিমার মা অনেকদিন ধরে মেয়ে নিয়ে সুনামগঞ্জের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন। সেখান থেকেই প্রতিদিন স্কুল ও কোচিংয়ে যাতায়াত করতো মধুরিমা। সে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রাইম কোচিং সেন্টারের একজন শিক্ষক বলেন, “মধুরিমা খুবই শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে ছিল। পড়াশোনাতেও আগ্রহী ছিল সে। তার এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকার মানুষসহ তার শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। সড়কে প্রতিনিয়ত এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে।

দুর্ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন—এই সড়কে আর কত প্রাণ ঝরবে?

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।