চন্দ্রগঞ্জে মহিলা তালিমে বিএনপি নেতাকর্মীদের বাঁধা; জামায়াতের উপর দায় চাপানোর অভিযোগ।
লক্ষীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ মাগুরীর ওস্তা বাড়ির সেলিমের ঘরে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ ) মহিলা তালিম আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাসূত্রে জানা যায়, প্রথমে তালিমে যাওয়ার পথে দুইজন মহিলাকে বাধা দেন বিএনপি নেতা বেলায়েত। পরবর্তীতে আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী যুক্ত হয়ে পুলিশি মামলা ও হামলার ভয় দেখান। এ সময় শহীদ ইউনুস আলী শাওনের বাবা অংশগ্রহণকারী মহিলাদের প্রশ্নবিদ্ধ করেন।
পরবর্তীতে ঘটনাকে শান্ত করতে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলে যান এবং শহীদ ইউনুস আলীর বাবাকে উদ্দেশ্য করে বলেন—“আপনি কেন মহিলা তালিমে বাধা সৃষ্টি করেছেন?”
এ নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কি হয় এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।
এমন সময় ঘটনাটিকে আরো জটিল করে তুলে স্থানীয় বিএনপি কর্মীদের একটি ভিডিও। ধারণকৃত সেই ভিডিওতে দেখা যায়, জামায়াত কর্মীরা শহীদ ইউনুস আলীর বাবার সঙ্গে তর্ক করছেন।
তবে ঘটনার শুরুতে বিএনপি নেতাকর্মীদের মহিলা তালিমে বাঁধা ও মামলা-হামলার হুমকি দেওয়ার—সেই অংশটুকু ভিডিওতে দেখানো হয়নি। যায় ফলে ভিডিওটি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে।
অবশেষে জামায়াত কর্মীদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ওস্তা বাড়ির সেলিমের ঘরে নির্ধারিত সময়ে মহিলা তালিম অনুষ্ঠিত হয়।
এদিকে গোপন সূত্রের দাবি, লক্ষ্মীপুরের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের প্রত্যেকে জামায়াত থেকে ২ লাখ টাকা করে পেলেও শহীদ ইউনুস আলী শাওনের পরিবার এ অর্থ পাননি। এজন্যই মূলত জামায়াতকে উদ্দেশ্য করে দোষারোপ করা হচ্ছে।
জামায়াত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন— “আসল ঘটনা আড়াল করে বিএনপি আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
