পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হারলো বাংলাদেশ।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ মে ২০২৫, ০৫:০৫ পিএম
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৪ উইকেটে পরাজয়ের ফলে হোয়াইট ওয়াশ এর স্বপ্ন পূরণ না হলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।

এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল আগে ব্যাট করে ২২৭ রানে অলআউট হয়। ৪ নম্বরে নামা ইয়াসির আলি রাব্বি ৬৩ রান করেন। ৮ নম্বরে নামা নাসুম আহমেদ ৬৭ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশ ‘এ’ দল ২০০ রান পার করতে সক্ষম হয়।

জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে জয় নিশ্চিত করে। ডিন ফক্সক্রফট ৩৬ ও জ্যাক ফোলকেস ২৮ রানে অপরাজিত থাকেন। তাদের ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সফরকারীরা জয় পায়।

এই পরাজয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে সিরিজ জয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।

আগামী ১৪ মে থেকে সিলেটে শুরু হবে চার দিনের ম্যাচ সিরিজ। এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দল তাদের শক্তি আরও দৃঢ় করতে চাইবে।