পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে জুনায়েদের মর্মান্তিক মৃত্যু

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌধুরী কাজি বাড়িতে (জগন্নাথ বাড়ি) আজ বুধবার (৮ অক্টোবর) সকালে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। জুনায়েদ নামে এক ছোট শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুনায়েদ -মুখ ধোয়ার জন্য পুকুরের কাছে যায়। অসাবধানতায় পিছলে পুকুরে পড়লে সে আর উঠতে পারেনি। কয়েকবার মা ডাকলেও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পরেন। পরে দাদা আব্দুল মান্নান পুকুরের কাছে গেলে দেখেন মাত্র জুতা ভাসছে, কিন্তু জুনায়েদ পুকুরে নেই।

অবিলম্বে আব্দুল মান্নান পুকুরে নেমে খুঁজতে থাকেন এবং কিছুক্ষণ পর জুনায়েদকে মাথা নিচের দিকে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চৌপল্লী আলহাজ্ব শামসুল হুদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুনায়েদের পরিবার ও আশেপাশের মানুষজন শোকে ভেঙে পড়েছেন। ঘটনাটি এলাকায় গভীর শোক ও সমবেদনা ছড়িয়েছে